1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সপ্তাহের প্রথম কার্য দিবসে শেয়ারবাজারে দরপতন

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুন, ২০২২

সপ্তাহের প্রথম কার্য দিবস রবিবার (১২ জুন) দেশের শেয়ারবাজারে সূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪৩১ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, ডিএসই শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৪০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে ২ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৮০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৩০৮ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের।

ডিএসইতে মোট ৬৩৬ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৫৮ কোটি ২৬ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৩২৯ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৯১ পয়েন্টে, সিএসই৩০ সূচক ১২২ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে ৩০১ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২২৬টির এবং অপরিবর্তিত আছে ২৬টির। দিন শেষে সিএসইতে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo