1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন

মিরপুরে লিটন-মুশফিকের বীরত্ব

  • আপডেটের সময় : সোমবার, ২৩ মে, ২০২২

২৪ রানে নেই বাংলাদেশের ৫ উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দেখেশুনে খেলতে থাকেন অভিজ্ঞ দুই ব্যাটার। বিপর্যয় সামলিয়ে মিরপুরে বীরত্ব রচনা করেন তারা। দুজনই  পেয়েছেন শতকের দেখা। গড়েছেন ২৫৩ রানের জুটি।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৭৭ রান। মুশফিক ১১৫ ও লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন। অন্য ব্যাটারদের মধ্যে মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান ও তামিম ইকবাল শূন্য রানে আউট হয়েছেন। নাজমুল হোসাইন শান্ত ৮ ও অধিনায়ক মুমিনুল হক ৯ রান করেছেন।

এদিকে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের অষ্টম শতক। আজ (২৩ মে) দ্বিতীয় টেস্টের প্রথম দিন তুলে নিলেন নবম শতক। টানা দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করে মুশফিক জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। শতক পূর্ণ করতে ২১৮ বল মোকাবিলা করেছেন মুশফিকুর রহিম। উইলোতে ১১টি চারের মার। কোনো ছক্কা মারেননি। অন্য ব্যাটার লিটন দাস তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক। ১৪৯ বল মোকাবিলায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই উইকেটকিপার ব্যাটার। উইলোতে রয়েছে ১৩টি চারের মার। কোনো ছয়ের মার নেই।

আজ সকালে দিনের প্রথম সেশনের শুরুর ৪৫ মিনিটেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। তখন দলের স্কোর ছিল ২৪ রান। সেখান থেকে অনবদ্য এক গল্প লিখা শুরু করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুই ডানহাতি ব্যাটসম্যান শুরুতে উইকেটে থিতু হতে সময় নিয়েছিলেন। এরপর প্রতি আক্রমণে জোড়া সেঞ্চুরিতে জবাব দেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo