1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য কলকাতার সাময়িকী আনন্দলোক পুরস্কার ২০২২-এ সেরা অভিনেত্রী সম্মাননা পেলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। খবরটি সামাজিক মাধ্যমে নিজেই শেয়ার করেছেন তিনি। বুধবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।

সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন, ‘বিনিসুতোয় ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এল। দীর্ঘ ১০ বছর পর আবার টলি পাড়ার আনন্দ লোকে পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। অতনু ঘোষের ছবি বিনিসুতোয় আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছে মতোন বাঁচার সমীকরণ জানিয়ে যায় অচিরেই। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। ধন্যবাদ বড় ছোট কথা অতনু দা, এমনি করেই বার বার আলো করে রেখো আমাদের। আর আনন্দলোক, আপনাদের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা যে শ্রাবণীর ইচ্ছে মতো বাঁচার কাহিনী ঘিরেই আমায় সেরা অভিনেত্রী নির্বাচন করলেন আপনারা। সামনের যাত্রাপথ স্বপ্নময় হোক। সঙ্গে থেকে যাক মায়ার বাঁধন বিনিসুতোয়…।’

পশ্চিমবঙ্গের আইটিসি রয়্যাল বেঙ্গল মিলনায়তনে বুধবার এ আয়োজন হয়। চলচ্চিত্র, টেলি সিরিয়াল, ওয়েব সিরিজের বিভিন্ন শাখায় দেওয়া হয় এ পুরস্কার।

‘বিনিসুতোয়’ ছবিতে জয়ার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। ‘‌বিনিসুতোয়’‌ ছবির গল্প লিখেছেন অতনু ঘোষ নিজেই। এই ছবিতে জয়া আহসানের গানও শুনতে পারবেন দর্শকরা। ছবির গল্প শুরু হবে টেলিভিশনের এক রিয়েলিটি গেম শোর মধ্য দিয়ে। সেখানে অডিশন দিতে এসে কাকতালীয়ভাবে দেখা হয় কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়ার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo