1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ব্লগারদের ফাঁসির দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

  • আপডেটের সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১

সম্প্রতি বছরগুলোতে বাংলাদেশে মুক্তমনা ব্লগারদের উপর হামলা ও হত্যার মত ঘটনা ঘটছে ক্রমাগত। ইতিমধ্যে খুন হয়েছেন অসংখ্য ব্লগার। এমন অবস্থায় গতকাল সাভারে কতিপয় মুক্তমনা ব্লগারদের ছবি সম্বলিত ব্যানার নিয়ে তাদের ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করেছেন হেফাজত ইসলাম বাংলাদেশ এর নেতাকর্মীরা।

এই বিক্ষোভ মিছিলটি সাভারে দারুল উলুম ফাজিল মাদ্রাসার মাঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষার্থী এবং হেফাজত ইসলাম বাংলাদেশ এর নেতাকর্মীরা। তারা মিছিলে মুক্তমনা ব্লগারদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগানও দিয়েছেন এবং তাদের হাতে ছিল ব্লগারদের ছবি নিয়ে তাদের ফাঁসির দাবিতে তৈরি করা একটি ব্যানার। উক্ত ব্যানারে লিখা ছিলঃ “মহান আল্লাহ ও রাসুল (সাঃ) কে অবমাননাকারী নাস্তিক, কুলাঙ্গার, পাপিষ্ঠ, মুরতাদ, কাফির ব্লগারদের প্রকাশ্যে ফাঁসী চাই। এদের ধরিয়ে দিন, এরা নবী ও রাসুলের অবমাননাকারী, এদের নাগরিকত্ব বাতিল কর। এরা সবাই ইসলামের প্রকাশ্য শত্রু, এদের সকলকেই প্রকাশ্যে ফাঁসি দাও, দিতে হবে। প্রচারেঃ হেফাজত ইসলামি বাংলাদেশ ও বাংলার সচেতন মুসলিম জনতা”

উক্ত ব্যানারে যেসব মুক্তমনা ব্লগারদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে তারা হলেন – আদনান সাকিব, কমল চন্দ্র দাস, মুহাইমিনুল বিশ্বাস, কেএম মাহফুজুর রহমান, এমডি উমায়েদ হোসাইন, ইমরুল কায়েস, সুজন চন্দ্র দেব, আমিনুল হক, চিন্ময় দেবনাথ, রাজীব আহমেদ চৌধুরী, অনুপ চক্রবর্তী, বর্ণালী চক্রবর্তী, জোবায়ের হোসাইন, আনিকা হক মল্লিক, এমডি রেজাউল ইসলাম, এমডি জিল্লুর রহমান, এমডি মাহাদী হাসান, রুমানা আফরোজ রাখী, অরুনাংশু চক্রবর্তী, রাজীব কুমার সাহা, প্রশান্ত বাড়ই, তানজিলা তাজ রিসা, খায়রুল্লা খন্দকার।

উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। এবং এলাকাবাসিদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সাভার থানার ডিউটি অফিসার মিজান রহমান-এর সাথে কথা বললে তিনি জানান, “সভা-সমাবেশ করা বাংলাদেশের নাগরিকদের একটি গণতান্ত্রিক অধিকার। আমরা এই মিছিল সমাবেশ-এর খবর পেয়েছি। তবে এ সমাবেশ এর জন্য হেফাজত ইসলামের নেতাকর্মীরা পূর্ব কোন অনুমতি নিয়েছেন কিনা আমি জানিনা। তবে আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo