1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

৩ উপকরণে তৈরি করুন তরমুজের ললি আইসক্রিম

  • আপডেটের সময় : সোমবার, ১৬ মে, ২০২২

বাজারে এখন তরমুজ বেশ সহজলভ্য। গরমে শরীরে পানির চাহিদা পূরণে তরমুজ খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

এ সময় এক ফালি ঠান্ডা তরমুজ খেলে মুহূর্তেই প্রশান্তি মেলে। চাইলে এখন তরমুজের ললি আইসক্রিম তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে। জেনে নিন এর রেসিপি-

উপকরণ

১. তরমুজের টুকরো পরিমাণমতো
২. ফ্রেস ক্রিম ৪০০ গ্রাম
৩. ভ্যানিলা অ্যাসেন্স ও
৪. কনডেন্সড মিল্ক ১ কাপ।

পদ্ধতি

প্রথমে তরমুজের খোসা ছাড়িয়ে লাল অংশ ছোট ছোট টুকরো করে কেটে নিন। তারপর তরমুজের টুকরোগুলো ব্লেন্ড করে নিতে হবে।

ব্লেন্ড করার পর তরমুজ থেকে যে রস বের হবে তা ছেঁকে নিন। আইসক্রিম তৈরির জন্য দেড় কাপ তরমুজের রস হলেই হবে।

এবার একটি পাত্রে ফ্রেস ক্রিম নিন। ব্যাটারের সাহায্যে ক্রিম ফেটিয়ে নিতে হবে। এক্ষেত্রে ইলেকট্রিক ব্যাটার ব্যবহার করতে পারেন।

ক্রিমের মধ্যে এবার ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে আবারও ফেটিয়ে নিন। তারপর মিশ্রণে কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন।

এবার এই মিশ্রণে দেড় কাপ তরমুজের রস দিয়ে দিন। আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে।

এরপর আইসক্রিম মোল্ডে ঢেলে দিন মিশ্রণ। এরপর ফ্রিজে ৮-১২ ঘণ্টা জমাট বাঁধার জন্য রাখুন আইসক্রিম। এরপর বের করে উপভোগ করুন তরমুজের ললি আইসক্রিম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo