1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

যে কারণে মদ ছেড়েছেন আমির খান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

এক বারে গোটা একটি মদের বোতল একাই শেষ করতেন বলিউড সুপারস্টার আমির খান। নিয়ন্ত্রণ থাকত না নিজের উপর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন, তাকে মদ্যপান ছাড়তেই হবে। নেশায় বুঁদ হয়ে থাকলে মানুষ এমন কিছু করে ফেলে বা বলে ফেলে যার জন্য পরে আক্ষেপ করতে হয়। সেই পরিস্থিতির সম্মুখীন হতে চাননি আমির। 

গত সোমবার (১৪ মার্চ) নিজের ৫৭তম জন্মদিনের সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তিনি। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ, রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, তিন সন্তান, আজাদ, জুনেইদ এবং ইরাকে নিয়ে মন খুলে কথা বললেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

নিজের মদ্যপানের অভ্যাস নিয়ে আমির বললেন, ‘‘অনেকেই আছে, যাঁরা রোজ দুই পেগ খেয়ে সন্তুষ্ট হয়ে যান। আমি সে রকম ছিলাম না। খাওয়া শুরু করলে থামতে পারতাম না। রোজ খেতাম না। মাঝে মধ্যে। তাতেই ওই অবস্থা হত। যদিও মারাত্মক কিছু ঘটাইনি। নিজের উপর নিয়ন্ত্রণ থাকতো।’’ তার পরেই আমির বুঝতে পারেন, নিজেকে সুস্থ রাখতে গেলে, নিয়ন্ত্রণে থাকতে গেলে এই অভ্যাস ত্যাগ করতে হবে। প্রতিজ্ঞা করলেন, জীবনে আর কোনও দিন মদ্যপান করবেন না। নিজেকে দেওয়া কথা রাখলেন আমির।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo