1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত

সচিবালয়ে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে বৈঠকে ৫ মন্ত্রী

  • আপডেটের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২

নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে বৈঠকে বসেছেন সরকারের কয়েকজন মন্ত্রী।  

রবিবার (১৩ মার্চ) বিকেল ৪টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়। এতে সরকারের চার মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী অংশ নিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে যোগ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এছাড়া মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, পুলিশ পরিদর্শক বেনজীর আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণ ও বাজার পর্যালোচনা করে এটি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেবেন সরকারের শীর্ষ এ প্রতিনিধিরা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo