1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বিদায়বেলা একটি ভালো নির্বাচন দেখতে চাই: ইসি মাহবুব

  • আপডেটের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে নাসিক নির্বাচনে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের ‘আদর্শ স্কুল, নারায়ণগঞ্জ’ কেন্দ্র পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ভোট কেমন হচ্ছে এ ব্যাপারে কোনো কথা আমি এখন বলবো না। সময়টা শেষ না হওয়া পর্যন্ত ভোটের কোনো কিছু আমি বলতে পারি না, বলবো ভোটের টাইমটা উত্তীর্ণ হওয়ার পর। ভোট যত বেশি কাস্ট হবে আমি তত খুশি। আমাদের বিদায়লগ্নে একটি ভালো নির্বাচন দেখতে চাই। যার জন্য আমি আজ এখানে এসেছি।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন সম্পর্কে আমার চেয়ে সাংবাদিকরা ভালো জানেন। আমি তো একদিন এসেছি, গণমাধ্যমকর্মীরা দীর্ঘদিন ধরে এটা দেখছেন, পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা (মিডিয়া) জানান। আমি এখন যদি কিছু বলি সেটা খণ্ডচিত্র হবে।

এসময় প্রার্থীদের এজেন্টদের কাছে মাহবুব তালুকদার তাদের কোনো ধরনের অসুবিধা হচ্ছে কি না এ বিষয়ে বলেন, ইভিএমসহ ভোটের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানান। পরে প্রিজাইডিং অফিসারের কাছেও ইভিএমে সমস্যা আছে কি না, কারো কোনো অভিযোগ আছে কি না এবং ভোট কেমন হচ্ছে, এসব বিষয়ে জানতে চান এ নির্বাচন কমিশনার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo