1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন, কমেছে লেনদেন

  • আপডেটের সময় : রবিবার, ৯ জানুয়ারী, ২০২২

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটেরও দাম কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৯৩২.৬১ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ৪.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬৮.১৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৫৭৯.১২ পয়েন্টে।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮ কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৯৮টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসইতে এদিন ১ হাজার ৪৫৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২২৫ কোটি টাকা কম।

সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ১১২.৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ১৯৮.০৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ১৮৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৩১০.৩৫ পয়েন্টে এবং সিএসআই সূচক ৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬০.৬৯ পয়েন্টে।

রবিবার সিএসইতে ৩০৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিন শেষে সিএসইতে ৪০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা কম।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo