1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বিচ্ছেদের ধাক্কা কাটিয়ে ফুরফুরে মেজাজে সামান্থা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

‘দ্য ফ্যামিলি ম্যান ২’-এ খোলামেলা দৃশ্য, ‘পুষ্পা’-তে আইটেম গান বিগত কয়েক মাসে পর্দায় ছক ভেঙেছেন সামান্থা প্রভু। ব্যতিক্রম ঘটেনি বাস্তবেও।

কাজ থেকে ছুটি নিয়ে আপাতত গোয়ায় ছুটি কাটাচ্ছেন সামান্থা। আর তার সেই অবসর যাপনের ছবি দেখে চক্ষু চড়কগাছে অনুরাগীদের। সেখানে দেখা যাচ্ছে, জলের মধ্যে স্নানপোশাক পরে গায়ে রোদ মেখে নিচ্ছেন ‘ফ্যামিলি ম্যান’-এর রাজি। তাঁর হাসি যেন থামতেই চাইছে না। রংবাহারি স্নানপোশাকে চেনা ছকের কিছুটা বাইরে তিনি। সেই মুহূর্তই লেন্সবন্দি করে ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।

সচরাচর এ রকম খোলামেলা পোশাকে খুব একটা ধরা দেন না সামান্থা। কিন্তু পেশাগত পরিসরের সঙ্গেই পরিবর্তন আনছেন ব্যক্তিজীবনেও। নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন উরফি, ‘জীবনমুখী’ হওয়ার পথ দেখালেন ‘বিগ বস ওটিটি’ তারকা।

ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, সামান্থার খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে আপত্তি ছিল নাগা এবং তার পরিবারের। বাড়ির বউকে কোনও ভাবেই ‘সাহসী’ চরিত্রে দেখতে নারাজ ছিলেন তারা। কিন্তু শ্বশুরবাড়ির এই নির্দেশ মেনে না নিয়েই ‘ফ্যামিলি ম্যান’ খোলামেলা দৃশ্যে অভিনয় করেন তিনি। এর ফলেই নাকি নাগার সঙ্গে বিচ্ছেদ হয় তার।

আপাতত সব বিতর্ক, সমালোচনা উড়িয়ে নিজের শর্তে, নিজের মতো করে সময় কাটাচ্ছেন সামান্থা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo