1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

‘বাঘ দেখলে কেউ তালি দেয় না, ভেগে যায়’

  • আপডেটের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

হাতে তলোয়ার। কপাল ও চোখের কোণায় ক্ষত স্থান। সেখান থেকে পরছে টকবগে রক্ত। সেই রক্তের ছিটেফোঁটা লেগে আছে জামায়। গলাতেও রয়েছে আঘাতের ক্ষত। দেখেই বোঝা যাচ্ছে পুরোপুরি অ্যাকশন মুডে রয়েছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’-এর পোস্টারে এভাবে দেখা দিলেন সিয়াম।

সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন এই পোস্টার শেয়ার করে সিয়াম লিখেছেন, ‘বাঘ দেখলে কেউ তালি দেয় না। বাঘ দেখলে ভাগে। শান আসছে ৭ জানুয়ারি।’

গেল নভেম্বরের শুরুতেই এম রাহিম পরিচালিত সিনেমাটির আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা এসেছে। মুক্তিপূর্ব প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত হলো ছবিটির এর পোস্টার। অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিতে সিয়ামের বিপরীতে দেখা যাবে পূজা চেরীকে।

একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। এটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

আজাদ খান বলেন, শানের মতো পুলিশ অ্যাকশন ছবি এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।

‘ফাগুন হাওয়ায়’ ও ‘বিশ্বসুন্দরী’র পর ‘শান’ দিয়ে সিনেমা হলে আসছেন সিয়াম। তিনি জানান, ক্যারিয়ারে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি করলেন।

সিয়াম-পূজা ছাড়াও শানে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo