1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

প্রধানমন্ত্রীর সঙ্গে হর্ষ বর্ধন শ্রিংলার সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। বুধবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাত করেন তিনি। 

এর আগে মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান শ্রিংলা। ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৫  থেকে ১৭  ডিসেম্বর ঢাকা সফর করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মূলত এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতেই হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় আসছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo