1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

বাংলাদেশকে ২০ লাখ টিকা পাঠালো ফ্রান্স

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা পাঠিয়েছে ফ্রান্স। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

টিকা পাঠানোয় ফ্রান্স সরকারকে ধন্যবাদ জানিয়েছে এক ফেসবুক বার্তায় ইউনিসেফ বাংলাদেশ। তারা জানায়, এখন প্রত্যেকে নিরাপদ না হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়। তাই অবিলম্বে সবাইকে টিকার আওতায় আনার মাধ্যমে সংক্রমণের মাত্রা কমানোর চেষ্টা করতে হবে। নতুন ভ্যারিয়েন্টের সৃষ্টি থামাতে ধনী দেশগুলোর প্রতি টিকার বাড়তি ডোজ দান করার আহ্বান জানানো হয়।

এর আগে গত ৯ নভেম্বর দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাসাদে পৌঁছালে প্রেসিডেনশিয়াল গার্ডরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এরপর এলিজি প্রাসাদে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একসঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo