1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

‘এত পুরুষ দেখি চারিদিকে, প্রেমিক তো দেখি না’

  • আপডেটের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। বরাবরই প্রেম, বিরহ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকেন তিনি। সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন। সর্বশেষ মাহি তার ফেসবুকে তসলিমা নাসরিনের একটি কবিতা পোস্ট করেছেন। যা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

কবিতাটি এমন—

‘যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য,

চুলে মুখে রং মাখতে হয়, গায়ে সুগন্ধী ছিটোতে হয়,

সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয়,

শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পড়ে সাজতে হয়,

যদি তলপেটের মেদ, যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয়,

তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার।

প্রেম হলে আমার যা কিছু এলোমেলো,

যা কিছু খুঁত, যা কিছুই ভুলভাল অসুন্দর

থাক, সামনে দাঁড়াবো, তুমি ভালোবাসবে।

কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়!

এত যে পুরুষ চারিদিকে, কই প্রেমিক তো দেখি না!’

মাহি তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে কবিতাটি ক্যাপশন হিসেবে জুড়ে দিয়েছেন। এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মনে নতুন প্রশ্ন উদয় হয়েছে হঠাৎ কেন এমন কবিতা শেয়ার দিলেন নায়িকা? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

মাহিয়া মাহি ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন মাহি। গত মে মাসে অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তিনি। গত ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন এই অভিনেত্রী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo