1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

হালাল পণ্যের সনদ দেবে বিএসটিআই

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

এখন থেকে ইসলামি শরিয়াহ মোতাবেক হালাল পণ্যের সনদ দেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে।

গেজেটে বলা হয়েছে, প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ ও অন্যান্য সেবার জন্য বিএসটিআইয়ের পক্ষ থেকে হালাল সনদ দেওয়া হবে। ক্ষুদ্র শিল্পে সনদ বা নবায়ন ফি ১ হাজার টাকা। মাঝারি শিল্পে ৩ হাজার ও বৃহৎ শিল্পের ক্ষেত্রে ৫ হাজার টাকা ফি দিতে হবে।

জানা গেছে, কোনো প্রক্রিয়াজাত দ্রব্যের গায়ে বা লেবেলে অথবা সেবার অনুকূলে হালাল মার্ক ব্যবহারের উদ্দেশ্যে সনদের জন্য বিএসটিআইয়ের নির্ধারিত ফরমে সংস্থাটির মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। সনদ দেওয়া হবে তিন বছরের জন্য। মেয়াদ শেষে নবায়নের আবেদন করা যাবে। সনদ দেওয়ার আগে বিএসটিআইয়ের হালাল নিরীক্ষা দল সবকিছু যাচাই করবে। এরপর হালাল সনদ কমিটি বিএসটিআইয়ের কাছে সুপারিশ করবে। বিএসটিআই সন্তুষ্ট হলে তবেই সনদ দেবে। কোনো শর্তের ব্যত্যয় হলে বিএসটিআই পরে হালাল সনদ স্থগিত বা বাতিল করতে পারবে।

সনদের জন্য আবেদন করার সময় প্রতিষ্ঠান ও কারখানার নাম-ঠিকানা, ব্র্যান্ড ও পণ্যের নাম ইত্যাদি উল্লেখ করতে হবে। অন্য দিকে ব্যক্তির ক্ষেত্রে আবেদনকারী স্বয়ং এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে মালিক, অংশীদার বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা প্রতিষ্ঠানের পক্ষে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির সই থাকতে হবে। ইসলামি শরিয়াহ মোতাবেক গ্রহণযোগ্য প্রক্রিয়াজাত দ্রব্য, প্রসাধন সামগ্রী, ওষুধ এবং অন্যান্য প্রক্রিয়া বা সেবাকে ‘হালাল’ বলে সংজ্ঞা দেওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo