1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গুজব ঠেকাতে পিআইডির ফ্যাক্ট-চেকিং কার্যক্রম অব্যাহত: তথ্যমন্ত্রী কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটপ্রহর; সাজিদ চৌধুরী রাফি হাসপাতালে মৃত্যুবরণ দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের উন্নতি ২৭ ধাপ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে (এনসিএসআই) সার্ক দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। এস্তোনিয়াভিত্তিক ই-গভর্নেন্স অ্যাকাডেমি ফাউন্ডেশনের করা জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ২৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। সার্ক দেশগুলোর মধ্যে ৫৯ দশমিক ৭৪ স্কোর পেয়ে প্রথম হয়েছে বাংলাদেশ।

আজ সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এনসিএসআইয়ের ওয়েবসাইটের বরাতে পাঠানো ঐ বিবৃতিতে বলা হয়, বিশ্বের ১৬০টি দেশের সাইবার নিরাপত্তা ও ডিজিটাল উন্নয়ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৈরি করা এ সূচকে বাংলাদেশ এবার ৩৮তম স্থানে উঠে এসেছে। গত ডিসেম্বর ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৬৫তম।

মৌলিক সাইবার হামলা প্রতিরোধের প্রস্তুতি, সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সঙ্কট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্স- এনসিএসআই তৈরি করা হয়।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ সূচকে ৯৬ দশমিক ১০ স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থায় আছে গ্রিস। এরপর ৯২ দশমিক ২১ স্কোর নিয়ে চেক রিপাবলিক এবং ৯০ দশমিক ৯১ স্কোর নিয়ে এস্তোনিয়া দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।

সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৭, যুক্তরাজ্যের অবস্থানে ১৯ নম্বরে। প্রথম ২০টি দেশের মধ্যে এশিয়ার একমাত্র দেশ সিঙ্গাপুরের অবস্থান ১৬ নম্বরে, শ্রীলংকা ৬৯তম, পাকিস্থান ৭০তম স্থানে। জাপানের অবস্থান ৩৪তম, চীনের অবস্থান ৮৩তম স্থানে।

এত অল্প সময়ে বাংলাদেশের ২৭ ধাপ উন্নতি প্রসঙ্গে বিজিডি ই-গভ সার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ তাঁর প্রতিক্রিয়ায় জানান “সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক পরিমন্ডলে স্বীকৃতি লাভ করছে। সাইবার নিরাপত্তায় বিজিডি ই-গভ সার্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এ ধরনের স্বীকৃতি আমাদেরকে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo