1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে

ছাড়ের সুবিধা দিলেও বাড়ছে খেলাপি ঋণ!

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

করোনাভাইরাসের প্রকোপ এখনো কমেনি। এতে স্বাস্থ্যগত দিকের পাশাপাশি অর্থনীতিও ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত। মন্দা কাটিয়ে উঠতে সময় লাগবে বলেই মনে করছেন উদ্যোক্তা ও শিল্পপতিরা। যদিও সরকার এ অবস্থা থেকে উত্তরণে চেষ্টা চালাচ্ছে। প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার। অবশ্য সে প্রণোদনা প্রাপ্তি বা ব্যবহার নিয়ে আছে নানা প্রশ্ন। সরকারের দেওয়া সুবিধার মধ্যে সবচেয়ে বড় সুবিধা হলো ব্যাংক ঋণ পরিশোধের সময় বৃদ্ধি। এ সুবিধা দেওয়ার পরও বেড়েছে খেলাপি ঋণ।

গেল জুন মাস শেষে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৬৪ কোটি টাকা। যা মোট ঋণের ৮ দশমিক ৬১ ভাগ। তিন মাস আগে অর্থাৎ মার্চ শেষে যা ছিল ৯৫ হাজার ৮৫ কোটি টাকা। যা মোট বিতরণ হওয়া ঋণের ৮ দশমিক ০৭ ভাগ। ডিসেম্বর শেষে খেলাপি ঋণ ছিল ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ। সে হিসাবে খেলাপি ঋণ বেড়েছে। অবশ্য আগের বছরের জুন মাস শেষে মোট বিতরণ হওয়া ঋণের মধ্যে খেলাপি ঋণ ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। সে হিসাবে গত এক বছরে খেলাপি ঋণ শূন্য দশমিক ৫৫ শতাংশীয় পয়েন্ট কমেছে।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাত্ জুন শেষে ব্যাংকিং খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১ লাখ ৩৯ হাজার ৭৭৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৯৮ হাজার ১৬৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ৮ দশমিক ৬১ শতাংশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo