1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সঞ্চয়পত্রে বিনিয়োগকারী করদাতার তথ্য যাচাই করবে এনবিআর

  • আপডেটের সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

সঞ্চয়পত্রে বিনিয়োগকারী করদাতার তথ্য যাচাই-বাছাই করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সঞ্চয়পত্র অধিদফতর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) মাধ্যমে রাজস্ব বোর্ডের আওতাধীন কর অঞ্চলগুলোর সঙ্গে তথ্য আদান-প্রদানের সুযোগ তৈরি হচ্ছে। এর ফলেই এনবিআর সঞ্চয়পত্রে বিনিয়োগকারী করদাতার তথ্য যাচাই করতে পারবে।

এনবিআর সূত্রে জানা গেছে, এপিআইয়ের আওতায় জাতীয় সঞ্চয় অধিদফতর কর অঞ্চলগুলোকে পরীক্ষামূলকভাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেবে। যা ব্যবহার করে কর অঞ্চলগুলো করদাতার সঞ্চয়পত্রে বিনিয়োগের হিসাব ক্রস চেক বা মূল্যায়নের সুযোগ পাবে। আরো জানা গেছে, পরীক্ষামূলকভাবে পাঁচটি কর অঞ্চলকে এ সুবিধা দেওয়া হয়েছিলো। এরই ধারাবাহিকতায় এবার ৩১টি কর অঞ্চলকেও ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। যার প্রক্রিয়া কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে এনবিআরের এক কর্মকর্তা বলেন, রাজস্ব বোর্ড করের আওতা বাড়াতে কাজ করছে। কর অঞ্চলগুলোর সঙ্গে সঞ্চয়পত্র অধিদফতরের সমন্বয়ের বিষয়টি পরীক্ষামূলক পর্যায়ে আছে। জাতীয় সঞ্চয় অধিদফতর ২০২১-২২ অর্থবছরের সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য ঠিক করেছে। যা গত অর্থ বছরের চেয়ে ৬০ শতাংশ বেশি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo