1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

পুলিশের সামনেই স্বামীর সঙ্গে বিবাদ, কেঁদে ভাসালেন শিল্পা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার ১৪ দিনের জন্য মঙ্গলবার জেল হেফাজতে নেওয়া হয়েছে। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা যদিও তাকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন করেছিল আদালতে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।

এরই মধ্যে পুলিশ জানিয়েছে, রাজ ও তার স্ত্রী অভিনেত্রী শিল্পা শেট্টির বাড়িতে তল্লাশি চালানোর সময়ে তারকা দম্পতির মধ্যে বিবাদ হয়। রাজের উপর চিৎকার করেন শিল্পা। কেঁদেও ফেলেন তিনি। পুলিশকে জানান, তার স্বামীর কীর্তিকলাপ সম্পর্কে তার কাছে কোনও তথ্য নেই। পুলিশ কর্মীরাই অভিনেত্রীকে শান্ত করেন।

ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পরেই দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে তলব করতে পারে মুম্বাই পুলিশ। ফোন ক্লোন করার অর্থ, শিল্পার ফোনের সব তথ্য চলে আসবে তদন্তকারীদের হাতে। সেই সঙ্গে শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তার ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তাও তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা।

শুধু রাজই নন, তদন্তকারীরা যে শিল্পাকেও সহজে ছাড়তে চাইছেন না, তা এক প্রকার স্পষ্ট গোয়েন্দাদের বক্তব্য থেকে। ইতিমধ্যেই রাজের ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ এর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo