1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

একদিনে ঢাকায় এসেছেন সাড়ে ৮ লাখ সিমকার্ড ব্যবহারকারী

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ঈদুল আজহার পর গত একদিনে (২২ জুলাই) ৮ লাখ ২০ হাজার ৫১৬ জন ঢাকায় এসেছেন। এদিকে গত ৮ দিনে ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা ১ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৬৮৩।

শনিবার (২৩ জুলাই) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এক ফেসবুক পোস্টে এমনটি জানিয়েছেন।

চারটি অপারেটর গ্রামীণ ফোন লিমিটেড, রবি অ্যাজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের সিমের ওপর ভিত্তি করে পরিসংখ্যানটি তৈরি।

এতে দেখা যায়, ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত গ্রামীণ ফোন লিমিটেডের মোট ৪৯ লাখ ৫৬ হাজার ৪০৪ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ২৩ লাখ ৬১ হাজার ৭৮৭, ২৭ লাখ ৪৫ হাজার ৮৭৮ ও ৪ লাখ ৩০ হাজার ৬১৪ জন গ্রাহক ঢাকার বাইরে গেছেন।

”একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। অবিশ্বাস্য নয় যে ২২ জুলাই অবধি ১ কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩ টি সিম ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম। আজকে থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কি হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কি প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়।”

ফেসবুক পোস্টে মোস্তাফা জব্বার আরও জানান, ২২ জুলাই গ্রামীণ ফোন লিমিটেডের মোট ২ লাখ ২৪ হাজার ৭০৯ জন গ্রাহক ঢাকায় এসেছেন। একই সময়ে রবি, বাংলালিংক ও টেলিটকের যথাক্রমে ৩ লাখ ৮ হাজার ৪৯১, ২ লাখ ৪৮ হাজার ১৫২ ও ৩৯ হাজার ১৬৪ জন গ্রাহক ঢাকায় এসেছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo