1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

৭ কোটি মানুষের হাতে ভাতা পৌঁছে দিয়েছে ‘নগদ’

  • আপডেটের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

গত এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটর ‘নগদ’ সরকারের হয়ে আড়াই কোটিরও বেশি মানুষকে সাত কোটিবার বিভিন্ন ভাতা ও সহায়তা পৌঁছে দিয়েছে। শনিবার টেলিটকম রিপোর্টার্স নেটওয়ার্ক, বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক ওয়েবিনারে এ তথ্য জানিয়েছেন ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক।

এ সময় তিনি বলেন, এটি আমাদের জন্যে অবশ্যই বড় একটি অর্জন। কারণ, কোভিডের মতো এমন জরুরি একটা সময়ে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ছাড়া হয়তো এতো বড় অংশের কাছে এতো সহজে ভাতা পৌঁছে দেওয়া যেতো না। হয়তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ছাড়া অন্য কোনা উপায়ে এতো সহজে এতে বেশি মানুষকে সরকারি সহায়তা দেওয়া সম্ভব হতো না।

নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, আর্থিক খাতে ডিজিটালাইজেশন না করা গেলে ডিজিটাল বাংলাদেশের সামগ্রিক লক্ষ্য অর্জিত হবে না এবং প্রান্তিক পর্যায়ের মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে না আনা গেলেও লক্ষ্য পূরণ অসম্ভব হবে। এ বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ‘নগদ’ যাত্রা করে। আজ দুই বছর পর এসে অন্তত এটুকু বলতে পারি, আমাদের যে লক্ষ্য তার খুব কাছাকাছি পৌঁছানো গেছে।

নগদ একটি সরকারি সেবা হওয়ায় অন্য আরেকটি সরকারি সংস্থাও ‘নগদ’-এর আস্থা রাখছে এবং সহজেই তাদের ভাতা, সহায়তা, অনুদান বিতরণ করতে পারছে। একই সঙ্গে প্রযুক্তিগতভাবেও আমরা এতোটাই নিজেদেরকে তৈরি করেছি যে, মোবাইল ফোনে আর্থিক লেনদেন পৃথিবীর যেকোনো সেরা কোম্পানির সঙ্গেও ‘নগদ’-এর তুলনা হতে পারে।

তিনি আরও বলেন, এমএফএস বিশেষ করে ‘নগদ’ এর কারণেই তালিকায় থাকা ভুয়া গ্রাহককে বাদ দেওয়া সম্ভব হয়েছে। আর সে কারণে সরকারের বরাদ্দ থেকে ছাড় করা টাকাও আবার সরকারকে ফেরত দেওয়া হয়েছে। আমার জানা নাই যে এর আগে সরকার কোষাগার থেকে একবার টাকা বেরিয়ে গেলে আর সেটা ফেরত আসে কিনা? নগদ এবং এমএফএস অপারেটরকে ডিজিটাল বাংলাদেশকে সেই বাস্তবতায় নিয়ে গেছে।

এর আগে মূল প্রবন্ধে টিআরএনবি’র সাধারণ সম্পাদক সমীর কুমার দে বলেন, আগে যেখানে মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে সরকারকে হাজারে ২২ টাকায় করে খরচ হতো কিন্তু সেটি এখন ৭ টাকায় নামিয়ে আনা গেছে।

অনুষ্ঠানে আলোচক হিসেবে আছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু ।অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo