1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

নিজের পরা পোশাক বস্তির মেয়েদের দিচ্ছেন নুসরাত ফারিয়া

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুন, ২০২১

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজ চলচ্চিত্রের জন্য বেছে বেছে নিজেই পোশাক কেনেন এই তারকা। যা অনেক সময়ই ব্যবহার করা হয় না। এবার সেই কাপড়গুলো দিলেন নিম্ন আয়ের মানুষদের জন্য।

রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধা বঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে সংগঠনটি। সোমবার (৩১ মে) তারা ফারিয়ার কাছ থেকে দুই শতাধিক পোশাক সংগ্রহ করেছে বলে জানিয়েছে।

‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, “তারকারা গরিব মানুষের পাশে দাঁড়ালে সাধারণরা আরও বেশি উৎসাহিত হয়। এ কারণে আমরা জনপ্রিয় এই শিল্পীকে বিষয়টি জানিয়েছিলাম। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন। ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।”

নুসরাত ফারিয়া বলেন, ‘শুটিংয়ের জন্য অতিরিক্ত কাপড় কেনা হয়, যেগুলো অনেক সময় ব্যবহার করা হয় না। আবার একবারের বেশি পরাও হয় না- এমন সব কাপড় দিয়েছি। শুনেছি গরিবদের জন্য তাদের এই প্রকল্পে এ ধরনের পোশাকই (নতুন বা কম ব্যবহৃত) সংগ্রহ করা হয়। তাই দিতে পেরে সত্যিই আমার ভালো লাগছে।’

নুসরাত ফারিয়া সর্বশেষ ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’ গত ১ এপ্রিল মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo