1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

টিকা নেওয়ার পর স্ত্রীসহ করোনায় আক্রান্ত কাজী হায়াৎ

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশবরেণ্য চলচ্চিত্র পরিচালক-অভিনেতা কাজী হায়াৎ ও তার স্ত্রী। ৮ মার্চ সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বর্তমানে স্ত্রীসহ নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

কাজী হায়াৎ জানান, ‘২ মার্চ টিকা নেওয়ার পর ৩-৫ তারিখ পর্যন্ত কোনও সমস্যা হয়নি। এরমধ্যে আমি স্বাভাবিকভাবেই ঘরের বাইরে বিভিন্ন কাজ করেছি। ৬ তারিখ থেকে জ্বর আসে। এটা টানা দুই দিন থাকায় ৮ মার্চ করোনা টেস্ট করি। এতে ফল পজিটিভ এসেছে। সঙ্গে আমার মিসেসও করোনায় আক্রান্ত হয়েছেন।’

গত ২৭ ফেব্রুয়ারি হিরো আলমের ছবি ‘টোকাই’-এর শুটিং করেছেন কাজী হায়াৎ। এছাড়াও গত কয়েক দিন বিএফডিসিতে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।

কাজী হায়াতের কথায়, ‘এটা (আক্রান্ত) পুরোপুরি অসতর্কতার কারণে হয়ে থাকতে পারে। অনেক সময় তো ভুলে নাকে মাস্ক থাকে না। লিফটে নিয়মিত উঠানামা করেছি। তবে ভালো খবর হলো, জ্বরসহ অন্য কোনও লক্ষণ আর নেই। নিজে অনেকটাই সুস্থবোধ করছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo