1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

দেশে আরও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে: শিল্পমন্ত্রী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশে আরও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। শিল্প প্রতিষ্ঠান বর্ধিত ও প্রতিষ্ঠা করলে দেশে বেকারত্বের অভিশাপ চিরতরে দূর হয়ে যাবে। তিনি বলেন, এ সরকারের আমলে কোন শিল্প প্রতিষ্ঠান বিক্রি করা হবে না। বরং আরও শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।

ছাতক সিমেন্ট কোম্পানির প্রায় হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন প্রকল্প কাজের উদ্বোধন শেষে বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালে সিমেন্ট কোম্পানি ইন্সটিটিউটে কর্মকর্তা-শ্রমিক কর্মচারী ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিসিআইসি)’র চেয়ারম্যান এহসানে এলাহির সভাপতিত্বে ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশিদ আহমদের এবং কোম্পানির জিএম হিসাব আতিকুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমদ মজুমদার এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo