1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

‘অন্তরাত্মা’ নিয়ে রত্নদ্বীপে শাকিব

  • আপডেটের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১

পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শুরু হলো ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিং। শনিবার সকাল থেকে শুটিংয়ে অংশ নিয়েছেন অংশ নিয়েছেন শাকিব।

এর আগে শুক্রবার রাতে রত্নদ্বীপ রিসোর্টে জমকালো মহরত অনুষ্ঠিত হয়। নাচ, গান কেক কেটে অন্তরাত্মা’র শুভ মহরত করেন শাকিব খান। মহরতে উপস্থিত ছিলেন সিনেমাটির অভিনেতা শাহেদ শরীফ খান, প্রযোজক ও কাহিনিকার সোহানী হোসেন, পরিচালক ওয়াজেদ আলী সুমন, চিত্রনাট্যকার ফেরারী ফরহাদসহ অনেকে।

শাকিব খান বলেন, এই সিনেমার নায়ক হিসেবে আমি কখন নিজেকে পর্দায় দেখবো সেই সময়ের জন্য নিজে খুবই এক্সাইটেড। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অন্যান্য দেশের বসবাসরত বাঙালীরাও সিনেমা দেখতে পাবেন। তাদেরও অন্তর-আত্মা সবকিছু ছুঁয়ে যাবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন!

পাবনা থেকে শুটিং শুরু হচ্ছে, পরে নাটোরে বাকি অংশের শুটিং হবে। অন্তরাত্মা প্রযোজনা করছে তরঙ্গ এএন্টারটেইনমেন্ট। মৌলিক গল্প নির্ভর অন্তরাত্মা সিনেমাটি রোজার ঈদে মুক্তির লক্ষে নির্মিত হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo