1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

নিশো-মেহজাবীনের রেলস্টেশনের গল্প ‘গোলমরিচ’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

আওয়াজ নামের এক যুবক রেল স্টেশনে নেমে কোনও রকমে ফোন ডায়াল করে কাঁধের চাপে কানে ধরে কথা বলার চেষ্টা করছিলো। সঙ্গে দুই হাতে মানিব্যাগে খুলে পকেটের অবস্থা বোঝার চেষ্টা করছিলো। ঠিক সেই সময়ে ঝড়ের মতো এসে ধাক্কা খায় নিতু নামের এক সুন্দরী তরুণী।

আওয়াজের কান থেকে ছিটকে পড়ে মোবাইল ফোনটি টুকরো টুকরো হয়ে যায় চোখের সামনে। নিতু সরি বলে পার পাওয়ার চেষ্টা করলেও খপ করে ধরে ফেলে আওয়াজ! ক্ষতিপূরণ ছাড়া কোনোভাবেই সে নিতুকে ছাড়বে না। ওদিকে নিতুর চট্টগ্রামগামী ট্রেনটা ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে। এদিকে আওয়াজও নাছোড়বান্দা!

এখান থেকেই মূলত শুরু হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত বিশেষ নাটক ‘গোলমরিচ’-এর অদ্ভুত গল্পটি।

সিএমভি’র ব্যানারে রাজীব আহমেদের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন রুবেল হাসান। এই জুটি এরই মধ্যে তুমুল আলোচনায় এসেছে গত বছরের শেষ সুপারহিট নাটক ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ উপহার দিয়ে। সেই ধারাবাহিকতায় ভালোবাসা দিবসকে ঘিরে তাদের উপহার ‘গোলমরিচ’।

নাটকটি সম্পর্কে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘সফলতা আগেও পেয়েছি অনেক নাটকে। তবে ‘চাপাবাজ’ সবকিছু ছাপিয়ে গেল। সেই রেশ ধরেই নতুন বছরের বিশেষ কাজ হিসেবে নির্মাণ করেছি ‘গোলমরিচ’। আমাদের ধারণা, এই নাটকটিও দারুণ হিট হবে। কারণ এর গল্প, অভিনয় আর নির্মাণশৈলী- সবকিছুতেই আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার।’

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি জানায়, ‘গোলমরিচ’ শিগগিরই উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo