1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দুদক কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন কাফরুলে চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে রাফির মৃত্যু গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে বৈঠক অনিশ্চিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

মিয়ানমারের নতুন সরকারের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিলো তা অনিশ্চিত হয়ে পড়েছে। আমি জানতে পেরেছি মিয়ানমারের ক্যাবিনেট ভেঙে ১১ জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। আমার মনে হয় তাদের দায়িত্ব নেওয়ার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন।

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ৪ ফেব্রুয়ারি যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ফলে তা অনিশ্চিত হয়ে পড়ে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ক্ষমতার যে রদবদল হয়েছে তাতে দেশটির সঙ্গে ঢাকার কাজ করতে অসুবিধা হবে না বলে জানান পররাষ্ট্র সচিব।

সোমবার (১ ফেব্রুয়ারি) মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে গ্রেফতার করে দেশটির সেনাবাহিনী। এরপর দেশটিতে এক বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন ও অভিযানের পর থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo