1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

এবার প্রণোদনার ঋণ প্রদানের সময় বাড়ানোর অনুরোধ ডিসিসিআইর

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

প্রণোদনার আওতায় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের দেওয়া ঋণ পরিশোধে আরো এক বছর সময় বাড়ানোর জন্য সরকারের কাছে এবার অনুরোধ জানাল ব্যবসায়ীদের অন্যতম প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত্কালে এ অনুরোধ জানান ডিসিসিআই নবনির্বাচিত সভাপতি রিজওয়ান রহমান।

করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে সরকার প্রণোদনার আওতায় এ পর্যন্ত প্রায় সোয়া ১ লাখ কোটি টাকার ঋণ দিয়েছে। সরকারের নীতিমালা অনুযায়ী, প্রণোদনার ঋণ নেওয়ার পর প্রথম ছয় মাস গ্রেস পিরিয়ড, অর্থাত্ এই সময়ের পর থেকে ঋণের অর্থ পরিশোধ শুরু হবে। এর পরবর্তী দুই বছরের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। তবে করোনা ভাইরাস পরিস্থিতির উন্নতি না হয়ে বরং দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। এ পরিস্থিতিতে সম্প্রতি দেশের অন্যতম বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ ঋণ পরিশোধের মেয়াদ দুই বছরের স্থলে তিন বছর করার অনুরোধ জানিয়েছে। এ নিয়ে সংগঠনের নেতারা ব্যাপক দেনদরবার চালিয়ে যাচ্ছেন। ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান করোনা মহামারি মোকাবিলায় সরকারঘোষিত প্রণোদনাকে ‘অত্যন্ত সময়োপযোগী’ সিদ্ধান্ত উল্লেখ করেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ববাজারে নিজেদের রপ্তানিপণ্যের স্থান ধরে রাখা এবং নতুন বাজার সম্প্রসারণের জন্য পণ্যের বহুমুখীকরণ আবশ্যক এবং এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক গবেষণা কার্যক্রম বৃদ্ধির বিকল্প নেই। রপ্তানিমুখী পণ্যের বাজার সম্প্রসারণে সম্ভাবনাময় সব খাতকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় ডিসিসিআইর সিনিয়র সহসভাপতি এন কে এ মবিন এবং সহসভাপতি মনোয়ার হোসেন ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo