1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

রাজনীতিবিদদের আদর্শ থাকা দরকার: প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

রাজনীতিবিদদের আদর্শ থাকা দরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সৎ পথে থাকলে সবকিছু অর্জন করা যায়। জিয়াউর রহমান ছাত্রলীগের নেতাদের প্রলোভন দেখিয়ে দলে টানার চেষ্টা করতেন, না গেলে গুম-খুন করা হতো।

সোমবার ( ৪ জানুয়ারি) ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নের যে আদর্শ নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছিল জিয়াউর রহমান সেই আদর্শকেই ধ্বংস করেছিল।

পাকিস্তান থেকে আলাদা হওয়ার পর বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে ধ্বংস করেছিল। এতকিছুর পরও আমরা উন্নয়নের ধারায় ফিরে আসতে পেরেছি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সারাবিশ্ব বাংলাদেশকে ভিন্নভাবে দেখে। আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। করোনার কারণে হয়তো আমরা একটু থমকে গেছি।

শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। দেশ বিরোধী যেকোন আন্দোলন সফল করতে সংগঠন দরকার। আর ছাত্রলীগ যেকোন আন্দোলনেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

করোনাকালীন ছাত্রলীগের নেতাকর্মীদের অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক এই মহামারির মধ্যে ছাত্রলীগ দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে।

এর আগে ৪টা ১৯ মিনিটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধানমন্ত্রী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo