1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

করোনামুক্ত আরিফিন শুভ-নুসরাত ফারিয়া

  • আপডেটের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী নুসরাত ফারিয়ার করোনা ভাইরাসে আক্রান্তের সংবাদটি একই দিনে জানা গিয়েছিলো। গত ১২ ডিসেম্বর তাদের দু’জনের আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। তারা নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন। এরপর আইসোলেশনে ছিলেন দুজনেই।

১৫ দিন পর আজ রবিবার (২৭ ডিসেম্বর) জানা গেল করোনা থেকে মুক্ত হয়েছেন দেশের এই দুই তারকা। দুজনেই গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার ফেসবুকে এক ভিডিওবার্তায় আরিফিন শুভ তার সুস্থ হওয়ার খবর নিশ্চিত করে তিনি বলেন, ‘শনিবার রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’

এদিকে সুস্থ হওয়ার খবর জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, আক্রান্ত হওয়ার পরও শারীরিকভাবে তেমন কোনো জটিলতা ছিল না। চিকিৎসকদের পরামর্শে সেরে উঠছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo