1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

সুস্থ হয়ে বাসায় ফিরলেন জাদুশিল্পী জুয়েল আইচ

  • আপডেটের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন জাদুশিল্পী জুয়েল আইচ। শনিবার বেলা দেড়টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরছেন বলে নিশ্চিত করেছেন জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ।

তিনি বলেন, ‌‘করোনার যে ঝুঁকি ছিল, তা থেকে আপাতত মুক্ত জুয়েল আইচ। শারীরিক অবস্থাও বেশ ভালো। তাই চিকিৎসকরা তাকে ছাড়পত্র দিয়েছে। তবে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও বাসায় ফিরে চিকিৎসকদের পরামর্শেই চলতে হবে তাকে। খাবারেও পরিবর্তন আনতে হবে।’

গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা বাড়তে থাকায় তার নমুনা পরীক্ষা করালে জানা যায় তিনি কোভিড-১৯ পজিটিভ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে সন্তোষজনক সেবা না পাওয়ায় হাসপাতাল বদলে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হলে আইসিইউতে নেওয়া হয় তাকে।

সপরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচ। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo