1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

পরিবারসহ করোনা আক্রান্ত ফারুক

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

করোনা আক্রান্ত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক আকবর হোসেন পাঠান ফারুককে।

গত ১৫ নভেম্বর করোনাভাইরাস ধরা পড়ে তার শরীরে। পরদিন সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে রয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক ও তার মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসী।

ফারুকের দেখভাল করতে গিয়ে মা-মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরত্।

ফারুকের সঙ্গে হাসপাতালেই আছেন তার স্ত্রী। আর বাসায় আইসোলেশনে আছেন মেয়ে তুলসী। ফারুক বলেন, ‘আমার সেবা করতে গিয়ে মা-মেয়ে দুজনেই করোনায় আক্রান্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হলেও ফারহানা ও তুলসীর অবস্থা নরমাল। তারা ভালো আছে। আশা করছি, এবার পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ আসবে।’

সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন দেশের অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর করোনায় আক্রান্ত হন তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo