1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান জামালপুরের দেওয়ানগঞ্জে ড্রাম ব্রিজ ভেঙে নদীতে পড়ে শতাধিক, ৩ শিশু নিহত, ২ নিখোঁজ আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামালপুরে ভাঙা ড্রাম ব্রিজে পড়ে শতাধিক মানুষ, ৩ শিশু নিহত আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি: বিএনপি চেয়ারম্যান প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায়

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

  • আপডেটের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

বাংলাদেশের বন্ধু বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফ বিন সালমান আল খলিফার মৃত্যুতে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। তথ্য অধিদফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়াও বাহরাইনের প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীও প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo