1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

গিনেস বুকে আলিফ-ফয়সাল

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

রকিং থাউজেন্ডে ২৫০০ সংগীতশিল্পীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন আলিফ আলাউদ্দীন ও কাজী ফয়সাল আহমেদ। রকিং থাউজেন্ড, বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড পারফরম্যান্স অনুষ্ঠান যা এবার দুবাইতে অনুষ্ঠিত হয়।

২০১৫ সালে ইতালিতে এই আসর হয়েছিল। সে বছর ১০০০ শিল্পী অংশ নেন। কিন্তু, চলতি বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের আসরে অংশ নেন ৭৯টি দেশের ২৫০০ শিল্পী। যার ফলে আয়োজনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কণ্ঠশিল্পী আলিফ ও লিড গিটারিস্ট ফয়সাল।

আলিফ বলেন, সমবেত সংগীতের গুরুত্বপূর্ণ দিক হলো, সবার কণ্ঠ ও সংগীত একসঙ্গে মিলতে হবে। এর প্রতিটি নোট স্ক্যান করা হয়। দেড় মাস চারটি গান টানা অনুশীলন করেছি আমরা। তারপর অনলাইনে ভিডিওটি পাঠাই। পুরো আয়োজনটি হয়েছে এবার অনলাইনে। এতো এতো দেশের সঙ্গে বাংলাদেশের নাম দেখে খুবই ভালো লেগেছে।’

আলিফ ও ফয়সাল দম্পতি, এরই মধ্যে অনলাইনে তাদের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। গ্লোবাল ভিলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo