1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

প্রথমবারের মতো ওয়েব সিরিজে মোশাররফ-মম

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

ছোট পর্দার একাধিক দর্শকপ্রিয় নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও জাকিয়া বারী মম। এবার প্রথমবারের মতো জুটি বাঁধলেন ‘ভালোবাসা’ নামের একটি ওয়েব সিরিজে।

কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডা টাইমস’-এর জন্য নির্মিত হচ্ছে চার পর্বের এই সিরিজটি। তবে দেখতে পাবেন দুই বাংলার দর্শকই। মুনতাহা বৃত্তার রচনায় সিরিজটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ।

দক্ষ এই নির্মাতা জানান, ‘প্রাথমিকভাবে বলতে গেলে চলচ্চিত্রের আদলেই দর্শকের সামনে ওয়েব সিরিজটি উপস্থাপন করার চেষ্টা করছি। নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে নিজেদের গল্পগুলো বলার লক্ষ্যেই আমার এই উদ্যোগ।’

মোশাররফ করিম বলেন, ‘প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি, ভালো লাগছে। গল্পের জন্যই যুক্ত হয়েছি কাজটিতে। গল্পে তিনটি চরিত্র থাকবে। যেখানে মধ্যবয়সী ও বৃদ্ধের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করি, দর্শক নতুন কিছু দেখতে পাবেন।’

অভিনেত্রী জাকিয়া বারী মম জানান, ‘ভালো একটা গল্পে কাজ শুরু করতে পেরে অনেক আনন্দিত। এছাড়া মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার আলাদা একটা আনন্দ তো রয়েছেই। ওয়েব সিরিজটিতে দুই সময়ের চরিত্রে দর্শক আমাকে দেখতে পাবেন।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo