1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন ‘দ্য রক’

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দ্য রক খ্যাত সাবেক রেসলার ও হলিউড অভিনেতা ডোয়াইন জনসন সপরিবারে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। একটি ইন্সটাগ্রাম ভিডিওতে ডোয়াইন জনসন নিজেই এমনটি জানান।

জানা গেছে, প্রায় আড়াই সপ্তাহ আগে ৪৮ বছর বয়সী অভিনেতা ডোয়াইন জনসন তার স্ত্রী লরেন এবং কন্যা জেসমিন ও টিয়ানার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তবে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা ডোয়াইন জনসন জানিয়েছেন যে এখন তারা সুস্থ আছেন এবং তাদের আর করোনা নেই।

ইন্সটাগ্রামে ডোয়াইন জনসন বলেন. আমি আপনাদের বলতে পারি যে পরিবার হিসাবে এটি সহ্য করা আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কঠিন বিষয় ছিলো। খুব বাজেভাবে আহত হওয়ার চেয়েও কঠিন হলো করোনায় পজিটিভ হওয়া।

ফোর্বসের বার্ষিক সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ডোয়াইন জনসন। ২০১৯ সালের ১ জুন থেকে ২০২০ সালের ১ জুন পর্যন্ত আয়ের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে ফোর্বস।

সাবেক রেসলার ডোয়াইন জনসন গত এক বছরে ৮৭.৫ মিলিয়ন ডলার আয় করেছেন। এর মধ্যে নেটফ্লিক্সে নিজের পরবর্তী মুভি ‘রেড নোটিশ’র জন্য পেয়েছেন ২৩.৫ মিলিয়ন ডলার। এছাড়া নিজের প্রোডাকশন কোম্পানি এবং আন্ডার আর্মারের সঙ্গে চুক্তি থেকে এই অর্থ আয় করেছেন জনসন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo