1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

বিরতির পর পরিচালনায় জাহিদ হাসান

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

অভিনয়ের পাশাপাশি নাটকও নির্মাণ করছেন জাহিদ হাসান। তবে সেই পরিচয়টি অনেকদিন ধরে আড়ালে তার। নিয়মিত অভিনয় নিয়েই ব্যস্ত তিনি। যেহেতু সামনে ঈদ, তাই এই সময় কাজের ব্যস্ততা ঈদ নিয়ে। করোনা ভাইরাসের প্রভাবে অনেকদিন শুটিং বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে আবারও শুরু হয়েছে শুটিং।

জাহিদ হাসান লকডাউন শেষে শুটিং শুরু করেন। ঈদের জন্য এখন পর্যন্ত ৪টি নাটকে অভিনয় করছেন তিনি। সামনে আরো নাটকে দেখা যাবে তাকে। তবে এবার শুধু অভিনেতা জাহিদ হাসান হিসেবে নয়, নির্মাতা হিসেবেও পাওয়া যাবে তাকে। দীর্ঘদিনের বিরতি ভেঙে এবার ঈদের জন্য একটি একক নাটক পরিচালনা করবেন এ অভিনতো। জাকির হোসেন উজ্জ্বলের লেখা এ নাটকটির কেন্দ্রীয় চরিত্রেও জাহিদ হাসানকে দেখা যাবে।

জাহিদ হাসান বলেন, ‘অনেকদিন পরিচালনার কাজ থেকে দূরে আছি। নাট্যকার উজ্জ্বলের সুন্দর একটি গল্পের কারণে নাটকটি পরিচালনা করতে চাইলাম। আগামী মাসে নাটকটির শুটিং শুরু হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo