1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
নাসির ও তামিমার মামলার রায় ঘোষণার দিন—১০ জুন চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় জুনের মধ্যেই মাঠ থেকে সব সেনা প্রত্যাহার, ব্যারাকেই ফিরবে সদস্যরা নাসির-তামিমা মামলার রায় ঘোষণা ১০ জুন সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে

জোনভিত্তিক লকডাইনের অনুমতি দিলেন প্রধানমন্ত্রী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২০

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে লকডাউনসহ জোনভিত্তিক যে কোনো পদক্ষেপ নিতে পারবে স্থানীয় প্রশাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অনুমতি দিয়েছেন।

গতকাল সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো এলাকায় যদি সংক্রমণের মাত্রা বেশি থাকে তাহলে সে ক্ষেত্রে বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার দরকার হলে স্থানীয় প্রশাসনই তা নিতে পারবে। দেশের প্রচলিত সংক্রামক ব্যাধি আইনেই সেই ক্ষমতা দেওয়া আছে।

তিনি জানান, জোনওয়ারি রেড, ইয়েলো ও গ্রিন ভাগ করে লকডাউনের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রযুক্তি ব্যবহার করে আইসিটি বিভাগ যেভাবে জোনিং করার প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী সেটির প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, এ সিস্টেম সারা পৃথিবীতেই আছে। আর রেড জোন থাকলে ভালো, এতে মানুষের সতর্কতা বাড়বে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo