1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

৯৭.৫ শতাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়েছে: বিজিএমইএ

  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সদস্যভুক্ত ৯৭ দশমিক ৫ শতাংশ কারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে। শনিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিএমইএ’র সদস্য ১ হাজার ৯২৬টি কারখানার মধ্যে ১ হাজার ৮৭৮টি কারখানার শ্রমিকদের এপ্রিল মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হয়েছে। অর্থাৎ ৯৭ দশমিক ৫ শতাংশ কারখানায় বেতন-বোনাস পরিশোধ হয়েছে।

৪৮টি কারখানার শ্রমিকদের এখনও বেতন-বোনাস পরিশোধ করা হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কারখানায় বেতন-বোনাস পরিশোধে বিজিএমইএ ও কারখানা কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে এ বছর প্রায় ১৯ লাখ শ্রমিক মোবাইল সার্ভিসের মাধ্যমে তাদের বেতন পেয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo