1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
সরকারি বিভাগের ধীরগতি বিনিয়োগে প্রধান প্রতিবন্ধকতা: মির্জা ফখরুল মদনে শিশুধর্ষণ ও ন্যূনতম অন্তঃসত্ত্বা অভিযোগ: শিক্ষকে গৌরিপুর থেকে গ্রেপ্তার গরুর হাটে চাঁদাবাজি সহ্য করা হবে না: প্রতিমন্ত্রীর কড়া বার্তা এপ্রিল মাসে সড়ক, নৌ ও রেল দুর্ঘটনায় ৪৩৪ জনের মৃত্যু সেনাপ্রধানের মতে, দেশের ইতিহাসে এত সুন্দর নির্বাচন আগে হয়নি এনসিপির নুসরাত তাবাসসুম শপথ নিলেন ত্রয়োদশ সংসদে সংসদ সদস্য হিসেবে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: সাবেক ডিআইজি আবদুল জলিল রাজসাক্ষী হতে চান ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা মেহেরপুরে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা ঈদুল আজহা: ট্রেনের আগাম টিকিট বিক্রির সময়সূচি ঘোষণা

কারিনার কাজকে নিয়মিত অনুসরণ করি :সারা

  • আপডেটের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২০

তারকাদের সন্তানদের তারকা ইমেজের মোহ কিছুটা কমই কাজ করে। ছোট থেকে তারকাদের মধ্যে গড়ে ওঠে নিজের জগত্। তাই একই অঙ্গনে যখন নিজের পেশাও শুরু হয় তখন নিজেকে তারকা মনে হওয়ার বাড়তি মোহ কাজ করে না অনেকেরই। তবে এর বিপরীতও হয়।

সম্প্রতি এক সাক্ষাত্কারে এই নিয়ে মন্তব্য করেছেন সারা আলী খান। তারকা পরিবারের মেয়ে সারা। ছোটবেলা থেকেই মা ও বাবাকে অভিনয়ের সঙ্গে জড়িয়ে থাকতে দেখেছেন। কিন্তু কোনোদিনই গ্ল্যামার ওয়ার্ল্ডের স্টারডাম কী তা বুঝে উঠতে পারেননি তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে সারা আলী খান বলেন, ‘আমার বাবা-মা দুজনই অভিনেতা। কিন্তু আমার মনে হয় না যে, আমি তারকাদের পরিবারে বড় হয়েছি। আমার বাবা যেমন সব সময়ে পড়াশোনার বিষয় খুব গুরুত্ব দিয়েছেন। আর মা সবসময় বলেছেন, মাথা সব সময়ে নিচু রাখবে, কথা বলবে তোমার কাজ।’

এই জন্যই কোনোদিনই বলিউডের তারকার সন্তান বলে নিজেকে মনে করতে পারেননি তিনি। সাইফ আলী খান ও অমৃতা সিং-এর মেয়ে আরও বলেন, ‘আমি কোনোদিনই বলিউডের কাছাকাছি ছিলাম না। আমার মনেই হয় না যে, আমি তারকাদের পরিবারের মানুষ। আমি নিজেকেও তারকা হিসেবে দেখি না।’

এছাড়া ছোটবেলার কথাও শেয়ার করেছেন সারা। অভিনেত্রী বলেন, ‘আমি ছোটবেলায় খুব দুষ্টু ছাত্রী ছিলাম। সবার সঙ্গে নানা ধরনের প্র্যাঙ্ক করতাম। একবার মনে আছে ফ্যানের ব্লেডে আমি আঁঠা ফেলে দিয়েছিলাম। তারপরে ফ্যান চালানোর সঙ্গে সঙ্গে সেই আঁঠা সবার গায়ে পড়েছিল। আমাকে প্রায় সাসপেন্ড করে দেওয়া হচ্ছিল এই কাণ্ড ঘটানোর জন্য। আমার প্রিন্সিপাল জিজ্ঞেস করেছিলেন আমি কেন এটা করেছি। কিন্তু আমার কাছে কোনো উত্তর ছিল না।’

তবে শুধু বাবা ও মা নয়, কারিনা কাপুরের থেকেও একটি জিনিস শিখেছেন সারা। সারা বলেন, ‘আমি কারিনা কাপুর ও তার কাজকে খুবই পছন্দ করি। কারিনা খুবই পেশাদার। সবসময়ই তার কাজকে খুব গুরুত্ব দেন তিনি। কারিনার কাজকে নিয়মিত অনুসরণ করি আমি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo