1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ইসি অনলাইনে নয়, ম্যানুয়ালি ইস্যু করবে সাংবাদিক কার্ড নির্বাচন কমিশন: সরকারি কর্মকর্তারা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ প্রচারণা চালাতে পারবেন না দুদক অনুমোদন: প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও সালাম মুর্শেদীসহ ১৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা নির্বাচনে নেই যারা, তাদেরকেই গণ্ডগোলের কথা বলছে: পররাষ্ট্র উপদেষ্টা ঢাকা–করাচি নন-স্টপ ফ্লাইট কাল থেকে শুরু ড. মুহাম্মদ ইউনূস না আসায় ৩৩২ নম্বর এআইকে পাঠালেন প্রধান উপদেষ্টা ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য রিট দাখিল অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি প্রধান উপদেষ্টার কাছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হচ্ছে কাল থেকে যুক্তরাষ্ট্র নির্বাচনে কোনো পক্ষ নেবে না: রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনস

সিপিবি সমাবেশে বোমা হামলা মামলার রায় আজ

  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

২০০১ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। ঐ ঘটনার পর পেরিয়ে গেছে দুই দশক। আজ সোমবার সেই বহুল আলোচিত বোমা হামলা মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এ রায় ঘোষণা করবেন।

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে সিপিবি সমাবেশে বোমা হামলার ঘটনায় নিহত হন পাঁচ জন। আহত হয়েছিলেন অন্তত ২০ জন। ঐ হামলায় ঘটনাস্থলেই নিহত হন সিপিবি নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন। আহত হওয়ার ১৩ দিন পর চিকিত্সাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস। এ ঘটনায় সিপিবির তত্কালীন সভাপতি মনজুরুল আহসান খান বাদি হয়ে মামলা করেন। বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ডিসেম্বর মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মোমিন হোসেন। এতে বলা হয়, তদন্তে আসামিদের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে অব্যাহতি দেওয়া হলো।

সাত জন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে ২০১৩ সালের ২৭ নভেম্বর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মৃণাল কান্তি সাহা ১৩ আসামির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের পর শুরু হয় সাক্ষ্যগ্রহণ। আদালত রাষ্ট্রপক্ষের ১০৬ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য নেয়। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে ২ ডিসেম্বর আদালত রায়ের জন্য ঐ দিন ধার্য করে দেয়।

এদিকে এই মামলার অন্যতম আসামি হুজি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড অন্য মামলায় কার্যকর হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারাগারে আটক আছেন মুফতি মাঈনুদ্দিন শেখ, সাব্বির আহমেদ, শওকত ওসমান ও আরিফ হাসান সুমন। পলাতক আছেন আট আসামি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo