1. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে ৮ বছর বয়সী গৃহকর্মীর মৃত্যু পুলিশ ইউনিফর্মে বদল: জেলা-ইউনিটে গাঢ় নীল ও খাকি, মহানগরে লাইট অলিভ ধানমন্ডিতে ১০তলা ভবনের বারান্দা থেকে পড়ে ৮ বছরের গৃহকর্মীর মৃত্যু গুজব ও এআই-ভিত্তিক বিভ্রান্তি রোধে সরকার কঠোর হচ্ছে শিক্ষামন্ত্রী: সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে বোর্ড পরীক্ষা হবে সাবেক ডিবি এডিসি গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে

ইমরুলের ব্যাটে চট্টগ্রামের জয়

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

বঙ্গবন্ধু বিপিএল চট্টগ্রাম পর্বে রান উৎসব দেখিয়েছে। দর্শক খরাও কেটেছিল বিপিএলের। চট্টগ্রাম পর্বে বিপিএলের চারটি রেকর্ড ইনিংস দেখা গেছে। কিন্তু ঢাকায় বিপিএলের তৃতীয় পর্বে স্বল্প রানের ম্যাচ দেখা গেছে। ঢাকার দেওয়া ১২৫ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতেছে চট্টগ্রাম।

১২দিন পরে ঢাকায় ফেরা বিপিএলের এ ম্যাচে বেশ দর্শক ছিল। কিন্তু শীতের মধ্যে ঢাকা প্লাটুন এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যাটের ঝড় দেখিয়ে ম্যাচে উত্তাপ ছড়াতে পারেনি। প্রথমে ব্যাট করে ঢাকা ৯ উইকেটে মাত্র ১২৪ রানে থামে। চট্টগ্রামের মুক্তার আলী এবং রায়ান বার্লের বলে উইকেট হারায় ঢাকা। জবাবে ইমরুল কায়েস ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন।

ঢাকা অবশ্য একশ’ রানের আগেই থেমে যাওয়ার শঙ্কায় ছিল। কিন্তু শেষ দিকে ঢাকার দুই পেসার ওয়াহাব রিয়াজ এবং মাশরাফি মর্তুজা রানটা বাড়িয়ে নেন। পাকিস্তান পেসার রিয়াজ খেলেন ১৫ বলে দুই ছক্কায় ২৩ রানের ইনিংস। মাশরাফির ব্যাট থেকে ১২ বলে ১৭ রান আসে। তার আগে ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল সাবধানী ২৭ বলে ২১ রানের ইনিংস খেলেন। মুমিনুল ৩৪ বলে খেলেন ৩২ রানের ইনিংস। চট্টগ্রামের হয়ে চ্যাডইউক ওয়ালটন এবং লেন্ডি সিমন্স ছোট ছোট ইনিংস খেলেন।

চট্টগ্রামের হয়ে তরুণ বাঁ-হাতি অফ স্পিনার নাসুম আহমেদ ৪ ওভারে ২১ রান দেন। তিনি উইকেট শূন্য থাকেন। মেহেদি রানা ৪ ওভারে খরচা করেন ২৬ রান। মুক্তার আলী তার ৪ ওভারে মাত্র ‌১৮ রান খরচা করে নেন ২ উইকেট। ঢাকা শিবিরে বড় ধাক্কা দেন রায়ান বার্ল। তিনি ১ ওভার বল করে মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ঢাকার বোলাররা টাইট বল করলেও দলকে শেষ পর্যন্ত জেতাতে পারেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo