1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

স্ত্রীকে পেঁয়াজের দুল উপহার দিলেন অক্ষয়!

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

বাংলাদেশে পেঁয়াজের সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কম রসিকতা হয়নি। সম্প্রতি ভারতেও এর প্রভাব দেখা গিয়েছে। পেঁয়াজ ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানেও চলছে নানা রসিকতা।

এবার বলিউড অভিনেতা অক্ষয় কুমার স্ত্রীকে পেঁয়াজের কানের দুল উপহার দিয়ে সর্বত্রই আলোচনার জন্ম দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এমনটাই বলা হয়েছে।

অক্ষয় পত্নী টুইঙ্কল খান্না তার ইনস্টাগ্রামে কানের দুলের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার পার্টনার (অক্ষয় কুমার) কপিল শর্মার শো থেকে ফিরে আমাকে বলল, ‘কারিনা কাপুরকে এই দুল দেখিয়েছে। আমার মনে হয়, কারিনার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমি জানতাম তোমার এটা পছন্দ হবে। তাই এটা তোমার জন্য নিয়ে এসেছি।’ অনেক সময় খুব ছোট জিনিসও হৃদয় ছুঁয়ে যায়।’

অক্ষয় কুমার ও কারিনা কাপুর সম্প্রতি ‘দ্য কপিল শর্মা’ শো-তে অংশ নেন। তাদের আগামী সিনেমা ‘গুড নিউজ’-এর প্রচারণার জন্যই মূলত সেখানে যান তারা।

আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে ‘গুড নিউজ’। এই সিনেমায় অক্ষয়-কারিনা ছাড়া আরও অভিনয় করেছেন দিলজিত ও কিয়ারা আদভানি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo