1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

অ্যাসিডে আক্রান্ত দীপিকা, ট্রেলারেই বাজিমাত ‘ছাপাক’!

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

বিয়ের পর ফের বড় পর্দায় কামব্যাক দীপিকা পাড়ুকোনের। আর কামব্যাকেই যে সমস্ত লাইমলাইট তিনি কেড়ে নেবেন তার ইঙ্গিত পাওয়া গেল নতুন ছবি ‘ছাপাক’-এর ট্রেলারেই। দু’মিনিটের একটু বেশি মাপের ট্রেলারে অ্যাসিড আক্রান্ত মিতালির চরিত্রে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিলেন দীপিকা।

অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন নিয়েই তৈরি হয়েছে মেঘনা গুলজারের এই ছবি। লক্ষ্মী আগরওয়ালের ছবিতেই দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শুধুই অভিনয় নয়, মেঘনার এই ছবির প্রযোজকও দীপিকা।

রবিবারই ট্রেলার মুক্তির খবর দিয়েছিলেন দীপিকা নিজেই। এর আগেও এই ছবির নানা শুটিং স্টিল নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছিলেন এই অভিনেত্রী। ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করেছেন বিক্রান্ত মাসে। ‘ছাপাক’ মুক্তি পাবে পরের বছর ১০ জানুয়ারিতে। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার নিয়ে উত্তেজনা তুঙ্গে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo