1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

দেশে লবণ সংকটের কোনও সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

একশ্রেণির অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে লবণ নিয়ে অস্থিরতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দেশে সাড়ে ৬ লাখ মেট্রিক টন লবণ মজুত আছে। যেখানে মাসে চাহিদা মাত্র এক লাখ মেট্রিক টন। কাজেই লবণ সংকট হওয়ার কোনও সুযোগ নেই। অসাধু ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে এ অস্থিরতা সৃষ্টি করেছে।’

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় লবণের দাম নিয়ে কোনও অপপ্রচার না চালানোর আহ্বান জানান টিপু মুনশি। তিনি সাংবাদিকদের এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান। লবণের ব্যাপারে শিল্প মন্ত্রণালয় বিস্তারিত জানাবে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে মন্ত্রীর সঙ্গে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo