1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

সড়ক আইনের জরিমানা ধাপে ধাপে কার্যকর হবে: ওবায়দুল কাদের

  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯

নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আইন অমান্যে বড় ধরনের জরিমানার বিধান থাকলেও তা ধাপে ধাপে কার্যকর করা হবে। প্রথমে অল্প জরিমানা এবং পর্যায়ক্রমে তা বাড়নো হবে।
রবিবার (১৭ নভেম্বর) থেকে নতুন এই আইন কার্যকর হচ্ছে। এদিন দুপুরে রাজধানীর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘সড়ক নিরাপত্তা আইন’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দেশে সড়কে শৃঙ্খলার অভাব একটি বড় সংকট। এই শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নে যাচ্ছি। নতুন সড়ক আইনে বেশি জরিমানা মানে বেশি অর্থ নেওয়া নয়। বেশি জরিমানা দিলে শৃঙ্খলা ফিরে আসবে। তবে এই জরিমানা ধাপে ধাপে বাড়বে।’ পাশাপাশি সড়কে শৃঙ্খলার জন্য সচেতনতাও বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘কিছু গাড়ি আছে, তারা সিটিং (সার্ভিস) লিখে রাখে। আসলে তারা সিটিং না, চিটিং সার্ভিস।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘নতুন আইন আজ থেকেই বাস্তবায়ন করা হবে। কিছুদিন শিথিল করেছিলাম সচেতনতা বাড়াতে। দুই সপ্তাহ সময় দিয়েছিলাম, সেটা শেষ হয়েছে।’
এ সময় তিনি জানান, পুলিশ যাতে প্রথম থেকেই আক্রমণাত্মক না থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়কে বিশৃঙ্খলার জন্য মোটরসাইকেল দায়ী। তারা নিজেদের পথের রাজা মনে করে। এটা একটা উপদ্রব। আর যারা বাইকে হেলমেট পরে না, তারা হলো রাজনৈতিক কর্মী।’
সড়কে শৃঙ্খলা ফেরাতে সারাদেশে ধর্মঘট করে একটা অচল অবস্থার সৃষ্টি করা হয়েছিল মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘এ ধরনের চ্যালেঞ্জ আমি মোকাবিলা করে আসছি। এখনও বিভিন্ন জায়গায় সড়ক আইন মানে না, মানবে না। ফ্রি-স্টাইল চলছে। আমি আজকে এ কথাই বলতে আসছি, রাস্তায় চলতে গেলে শৃঙ্খলা মানতে হবে।’
আইন বাস্তবায়নে সবার প্রতি অনুরোধ জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo