1. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
গেজেটে ঘোষণা: এক বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ (২৫ মে–২৫ মে) জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েসের দাবি: ১৫০–২০০ জনকে হত্যা করতে দেখা ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ: বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে বগুড়ায় শিশু রিফাত হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড ধানমন্ডিতে ১০ তলা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু; পাউবো প্রকৌশলী দম্পতি দুই দিনের রিমান্ডে সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার, জনপ্রশাসনে সংযুক্ত দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান উজানের পাহাড়ি ঢলে ফুলে ফেঁপে উঠেছে তিস্তা নদী উত্তরের চার জেলায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা শিক্ষামন্ত্রী: বিশ্ববিদ্যালয় শুধু সনদ নয়, দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র হতে হবে

নড়াইল-২ আসন থেকে আ. লীগের মনোনয়ন ফরম নিলেন মাশরাফি

  • আপডেটের সময় : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার (১১ নভেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

মাশরাফি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ায় নড়াইলের সর্বত্র বইছে আনন্দের বন্যা। আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে তরুণরা এ ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। নড়াইলের অধিকাংশ মানুষ বলেছেন, মাশরাফি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলে জয়ের মুকুট অবশ্যম্ভাবী। মাশরাফি এমপি নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে।

এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করার কথা থাকলেও আপাতত ক্রিকেটের স্বার্থে রাজনীতিতে আসছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo