1. [email protected] : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

ধানের শীষে ভোট করবে ৮টি দল

  • আপডেটের সময় : রবিবার, ১১ নভেম্বর, ২০১৮

বিএনপিসহ আটটি দল ধানের শীষ প্রতীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট করতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। রবিবার (১১ নভেম্বর) বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দফতরে ওই চিঠি জমা দেয়।

ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করতে চাওয়া অন্য দলগুলোর মধ্যে রয়েছে—লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ এবং জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ।

পর্যালোচনা করে দেখা গেছে, ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য বিএনপি যে আটটি দলের নাম কমিশনে জমা দিয়েছে, তার সবক’টিই ২০ দলীয় জোটের। এখানে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের কোনও দলের নাম নেই।
এদিকে, বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক-শ্রমিক-জনতা লীগ রবিবার নির্বাচন কমিশনে এক চিঠি দিয়ে জানিয়েছে তারা জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল হিসেবে নির্বাচন করবে। এক্ষেত্রে তারা দলীয় প্রতীক গামছা অথবা ঐক্যফ্রন্ট মনোনীত প্রতীক ব্যবহার করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo