1. [email protected] : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
ওমরাহ করতে যাচ্ছিলো; প্রাইভেটকার দুর্ঘটনায় ফরিদপুরের মা-ছেলে-মেয়ে নিহত সংবাদিকতা নির্ধারণে নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কে সাংবাদিক, কে নয় তা নির্ধারণে স্বীকৃত কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী দু’এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বগুড়ায় পূর্ব শত্রুতায় সাবেক ছাত্রদল নেতা সাগরকে কুপিয়ে হত্যা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর সাগর-রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন ১২৮ বার পেছালো সাতক্ষীরা-৪ এমপি গাজী নজরুলের বিরুদ্ধে চালকের ওপর হত্যাচেষ্টার মামলা সাগর–রুনি হত্যা: তদন্ত প্রতিবেদন জমা ১২৮ বার পেছাল দল থেকে বহিষ্কার হলে এমপি নজরুলের আসন শূন্য হবে: ইসি

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন বিএনপির সাবেক মেয়র মনজুর

  • আপডেটের সময় : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

চট্টগ্রাম–১০ আসনের (পাহাড়তলী, হালিশহর ও খুলশী) জন্য এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। শনিবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়নের ফরম সংগ্রহ করেন তিনি।

এই আসনের বর্তমান সাংসদ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন। তিনিও এই আসনে লড়াই করতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

মোবাইলে যোগাযোগ করা হলে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম শনিবার রাতে জাগো বাংলা ২৪ ডট কমকে বলেন, তাঁর পক্ষে চাচাতো ভাই আবুল কালাম আজাদ মনোনয়ন ফরম কিনেছেন। মনজুর আলম বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যই মনোনয়ন ফরম কিনেছি।’

আওয়ামী লীগ ছেড়ে ২০১০ সালে বিএনপির মনোনয়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন মনজুর আলম। নির্বাচনে তাঁর রাজনৈতিক গুরু মহানগর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন তিনি। এরপর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে।

২০১৫ সালে আবারও বিএনপির মনোনয়নে মেয়র পদে প্রার্থী হন মনজুর। ভোটের দিন কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি। রাজনীতি থেকেও অবসরের ঘোষণা দেন।

সাবেক মেয়র মহিউদ্দিনকে ছেড়ে বিএনপির মনোনয়নে মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার আগে মনজুর আলম ছিলেন আওয়ামী লীগ–সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর। ১৯৯৪ সাল থেকে একটানা ১৬ বছর তিনি আওয়ামী লীগ–সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। মেয়র নির্বাচিত হওয়ার পরও মহিউদ্দিন চৌধুরীর প্রসঙ্গে কখনো নেতিবাচক কথা বলেননি।

চট্টগ্রামের ১৬টি আসনে শনিবার পর্যন্ত ২০০–এর বেশি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সম্ভাব্য প্রার্থীরা। তবে চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে আওয়ামী লীগের কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।

চট্টগ্রাম–১৩ আসনের সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শনিবার জাগো বাংলা ২৪ ডট কমকে বলেন, আগামীকাল (আজ) তিনি মনোনয়ন ফরম কিনবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo