1. [email protected] : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবরঃ
আসুন সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি — বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানালেন তারেক রহমান দেশের মানুষ ও বিশ্ব মুসলিমদের পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদুল ফিতরে পদ্মা-যমুনা সেতুতে রেকর্ড যানবাহন পারাপার ও টোল আদায় ঈদযাত্রায় ৩ দিনে পদ্মা সেতুতে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার টোল আদায় নরেন্দ্র মোদি তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন প্রতিমন্ত্রীর ঘোষণা: জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে নামাজ পড়বেন খুলনার শীর্ষ সন্ত্রাসী সাজিদের নির্দেশে টিকটকার রাকিব খুন: তদন্তে ‘বি কোম্পানি’ ঈদ কবে জানাবে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি

রায়ানএয়ারের বিমান জব্দ করলো ফ্রান্স

  • আপডেটের সময় : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

অর্থ নিয়ে জটিলতার কারণে নতুন করে সংকটে পড়েছে রায়ানএয়ার। বৃহস্পতিবার ফরাসি কর্তৃপক্ষ এয়ারলাইন কোম্পানিটির একটি বোয়িং ৭৩৭ বিমান জব্দ করেছে। বরডিউক্স বিমানবন্দর থেকে ১৪৯জন যাত্রী উড্ডয়নের আগে বিমানটি জব্দ করে ফ্রান্সে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ জানায়, বাধ্য হয়ে তাদেরকে এই পদক্ষেপ নিতে হয়েছে।

আর্থিক বিরোধের প্রধান কারণ হচ্ছে, আঞ্চলিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনার জন্য ২০০৮ ও ২০০৯ সালে ফরাসি কর্তৃপক্ষ আর্থিক সহযোগিতা দেয় রায়ানএয়ারকে। পরে ইউরোপিয়ান কমিশন এই ভর্তুকিকে অবৈধ ঘোষণা করে।

ফরাসি কর্তৃপক্ষের অর্থের পরিমাণ জানায়নি। তবে আঞ্চলিক বিমানবন্দরের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, মোট অর্থের পরিমাণ ৪ লাখ ৫৭ হাজার ডলার হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থ পরিশোধ না করার আগ পর্যন্ত বিমানটি ছাড়া হবে না।

ইউরোপজুড়ে পাইলট ও কেবিন ক্রুদের একাধিক ধর্মঘটের মধ্যেই এই বিপাকে পড়তে হলো রায়ানএয়ারকে। তবে এসব ঘটনায় বেশ কিছু ফ্লাইট বাতিল হলেও অক্টোবরে প্রতিষ্ঠানটি যাত্রী বহন বেড়েছে ১১ শতাংশ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত | সকালেরফেনি.কম
Design & Developed BY HostingNibo